https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ৯, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

গাজায় ইসরায়েলের আগ্রাসনে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সরব হন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ ও বানিয়া আগারওয়াল। এ ঘটনার পর তাদের বরখাস্ত করেছে মাইক্রোসফট।

গত ৪ মার্চ ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য চলাকালে ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চে উঠে যান। তিনি ফিলিস্তিনে গণহত্যায় মাইক্রোসফটের প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ তুলে সরব হন এবং প্রতীকীভাবে ফিলিস্তিনের কিফায়া ছুড়ে মঞ্চে প্রতিবাদ জানান।

অনুষ্ঠানের অন্য পর্বে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা মঞ্চে অবস্থান করছিলেন। সে সময় বানিয়া আগারওয়াল নামের অপর কর্মী তাদের ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং পরে চাকরি ছাড়ার ঘোষণা দেন।

ঘটনার পর মাইক্রোসফট বাক্‌স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানালেও কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন জানিয়েছে, ওই দুই কর্মীকেই বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠিতে একজনকে অনুষ্ঠান ব্যাহত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অন্যজনকে নির্ধারিত সময়ের আগেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে এপির এক অনুসন্ধানে প্রকাশ পায়, গাজা ও লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে ইসরায়েলি সেনাবাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহ করছে মাইক্রোসফট।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামায়াতের প্রার্থী ইউসুফ

রাজশাহীতে সাবেক পুলিশ সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বরিশাল-০৩ আসনে কারাগারে থেকেও আলোচনায় জাপার টিপু: কে এই টিপু?

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি, প্রতি সেকেন্ডে সাড়ে ২২ লাখ লিটার পানি প্রবাহিত

নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

সীতাকুণ্ডের কৃষকদের মধ্যে সচেতনা,বিষমুক্ত শাঁক সবজি উৎপাদনে ঝুঁকছেন

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

লালপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে: ডা. তাহের

জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ মিছিলে পরিনত হয়েছে সিলেট নগরী।