https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদক
Rubel Sardar
এপ্রিল ১৮, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।

এ সময় কৃষক দলের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করেন নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ এপ্রিল) আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের অতিথি ভবন মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আলামিন হোসেন কিশোর, সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মিরাজ শরিফ, দপ্তর  মোঃ জুয়েল, রহমতপুর ইউনিয়ন কৃষক দলে, সদস্য সচিব শাহ আলম বাবু সহ উপজেলা কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।,

এছাড়াও বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে স্থানীয় কৃষি উন্নয়ন, কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় বাবুগঞ্জ উপজেলার কৃষি খাতে আরও উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের কর্মীসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ঘনিষ্ঠ মিত্র’ বলে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

‘আলো ছড়াবে উপস্থাপনায়’ রানার্সআপ জবির অভিজিৎ

খেলা দেখতে এসে ফুটবলের আঘাতে প্রাণ গেল শ্রমিকের

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

লালমনিরহাটের কালীগঞ্জ তুষভান্ডার মার্কেটে আগুনে পুড়ে গেল ২৫টি দোকান

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে সবুজ সেবা ফাউন্ডেশনের তালবীজ বপণ

নীরবে জামিন পাচ্ছে ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র