https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 14 April 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সংবর্ধনা পেলেন নবনির্বাচিত প্রেস ক্লাব সভাপতি টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সংবর্ধনা পেলেন নবনির্বাচিত প্রেস ক্লাব সভাপতি টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল

বাবুগঞ্জ প্রতিনিধিঃ  বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা পেলেন প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে বাবুগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন টিচার্স ক্লাব ভবনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবন দাতা ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ.এম. শাহজাহান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে বাবুগঞ্জ প্রেস ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারা স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়াতে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দোগে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

নাটোরের বড়াইগ্রামে জেল  হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তাহিরপুরে নৌকাতে চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা

নীলফামারীতে সড়ক দূঘটনায় ভাই নিহত-বোন আহত

মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১২ শিশু নারী পুরুষ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকে মৃত্যু।

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার

৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারসামগ্রী সরাতে কর্মীদের নির্দেশ দিল জামায়াত আমির