https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৯ মে ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’

প্রতিবেদক
Amirul Islam
মে ৯, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ ও পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক ডাসামন্ত লাল সেন। দেশের প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিকাশ ও আধুনিকায়নে তার রয়েছে অসামান্য অবদান। তবে মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডাসামন্ত লালকে ইউনূস সরকার আসতে দেয়নি বলে জানা গেছে। সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে এ কথা জানান চট্টগ্রাম (রাঙ্গুনিয়াআসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেনঅন্তর্বর্তী সরকারের সময় একটা বড় ডিজাস্টার হয়েছিল। আমাদের ট্রেনিং ফাইটার ট্রেনিং জেট ক্রাশ করেছিল মাইলস্টোন স্কুলের মধ্যে। ওই ঘটনাটা যখন ঘটেছিল প্রথম কয়েক ঘণ্টার মধ্যে সবাই ছুটাছুটি করছিল যে এটাকে কীভাবে ট্যাকেল করা যায়। প্রথমে আগুন নেভাতে হবে। হাসপাতাল নিতে হবে। বার্ন ইউনিট অর্গানাইজ করতে হবে। অনেক ধরনের অনেক মানুষ অনেক ধরনের চেষ্টা করেছিলআমাদের দলের থেকেও অনেক মানুষ গিয়েছিল সাহায্য করার জন্য।

হুম্মাম কাদের চৌধুরী বলেনএকজন ব্যক্তির ব্যাপারে আমি আজকে বলতে চাই। এটার জন্য হয়ত আমাকে পরে অনেক গালি খেতে হবে। কিন্তু সৎ সাহস নিয়ে কথাটা বলছিআমাদের এক্স একজন ডাক্তার ছিলেনউনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিলেনউনাকে সবাই চেনেন। ডাসামন্ত লাল সেনকে। তাকে সবাই গুরু হিসেবে চেনেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য। প্রথম বোধহয় বার্ন ইউনিট উনি অর্গানাইজ করেছিলেন বাংলাদেশে।

তিনি বলেনডাসামন্ত লাল সেনের তরফ থেকেও মাইলস্টোনের ঘটনায় সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। আর এই জিনিসটার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। এজন্য আমি জানি। উনি বলেছিলেনআমি জানি যে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে। আমি সহযোগিতা করতে চাই। যেভাবেই হোক না কেন আমি সহযোগিতা করতে চাই। আমি এই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকার সাড়া দিল না। সাহায্য নিল না। আমি জানি নাসাহায্য নিলে হয়ত কয়েকটা জান বেঁচে যেত। কিন্তু উনারা নেননি। আমি আবারও বলছিএটা ঘাড়ত্যারামি। বলেছি তো বলেছিকরব না। এই ধরনের অনেক ঘটনা আছেযেখানে উনাদের একগুঁয়েমির কারণে আমাদেরকে বর্তমানে অনেক জায়গায় ভুগতে হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুর উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলামের সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করনের দাবী ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারীরা

প্রবাসী স্বামীর টাকা-পয়সা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন

জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি ৭ লাখ টাকা

উন্নয়নের রুপকার এমপি বাদশাহ্ কে পুনরায় নৌকার মাঝি হিসেবে পেতে চায় দৌলতপুরবাসী

তাহিরপুরে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের উল্লাসে সমর্থকদের বিজয় মিছিল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: আতিকুল গাজী

সীতাকুণ্ডে অস্ত্র সহ যুবক গ্রেফতার