https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 27 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি: আল জাবের

ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, কাউকেই সেফ এক্সিট দেয়া হবে না। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হতে পারে।
শনিবার (২৭ ডিসেম্বর) ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।
হাদির খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘যে উপদেষ্টারা ভাবছেন এক মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না, রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা।’
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি। তাই আগামী দিনে যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচিও হতে পারে।’
উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘কারা হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? নাম বলেন আপনারা, পাহারা দেব আমরা। এই খুনের পেছনে কারা বলেন, আমরা আপনাকে পাহারা দেব।’
‘জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছি– এই কথা বলতে সরকারের লজ্জা লাগে না? ১ হাজার ৪০০ জনকে হত্যার বিচার করতে পারেনি সরকার, লজ্জা লাগে না?’, যোগ করেন আবদুল্লাহ আল জাবের।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান এর বিকল্প নেই

নাটোরের লালপুরে চালকের গলা কেটে চার্জার ভ্যান ছিনতাই

‘চলো, এবার অনন্তকাল ধরে বিশ্রাম নেই’

নওগাঁ মান্দায় খাল খননের মাটি অপসারণ না করাই রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন যাপন গ্রামবাসীর।

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর

মান্দায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল কাশেম খান দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল সম্পন্ন

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহ কালীগঞ্জে বোমা হামলায় এক যুবক আহত।।

ঝিনাইদহে পান চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা।