https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৩ মে ২০২৬ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

প্রতিবেদক
Rubel Sardar
মে ৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে বরিশাল নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদা কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত