https://www.facebook.com/shirsokhabor/
Friday , 6 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কাঁঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ আরমান সরদার,ঝালকাঠি প্রতিনিধি:

কাঁঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে কাঁঠালিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলানায়তনে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুচ আলী খান, মোঃ হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা,কর্মচারীরা অংশ নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

নাটোরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’ ভিডিও, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

৫০০ টাকার বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ততো আসামির মৃত্যু