https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 27 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাধবপাশা ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন: বহিষ্কৃত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদ

মাধবপাশা ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন: বহিষ্কৃত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাধবপাশা ইউনিয়ন বিএনপি।

শনিবার (২৭ জুন) বিকেলে মাধবপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩১ মে ২০২৬ একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, সিদ্দিকুর রহমান অতীতে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি অনুযায়ী, তিনি বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, সরকারি সম্পদ আত্মসাৎ, উন্নয়ন প্রকল্পে অর্থ গ্রহণ এবং প্রত্যাশিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপন করেন বক্তারা। তারা আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে তিনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

বিএনপি নেতারা সিদ্দিকুর রহমানের বক্তব্যকে ভিত্তিহীন ও অসত্য দাবি করে বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, সহ-সভাপতি মো. ইউসুফ হোসেন তালুকদার, এজাজুল হক, মুজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন মোল্লা, মাধবপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের নেতা নিয়াজ মোর্শেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি!

দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ করাতকল

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

ঈশ্বরদীতে মায়ের উপর অভিমান করে বিষ প্রাণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

বাজার তদারকির অভিযানকে কেন্দ্র করে বাগাতিপাড়ায় সাংবাদিকের ওপরে হামলা

ভোটের সময় সাংবাদিককে বাধা দিলে ২-৭ বছরের জেল

প্রত্যর্পণে নতুন মোড়, বেনজীরকে ফেরাতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নীলফামারীর ডিমলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা