https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 3 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ

বাবুগঞ্জে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রহমতপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কজুড়ে চলে পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ। কোথাও ময়লা-আবর্জনা অপসারণ, আবার কোথাও রোপণ করা হয় নতুন গাছের চারা। পরিবেশকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক করে তুলতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও পূবালী ব্যাংক পিএলসি, বাবুগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মসূচির অংশ হিসেবে রহমতপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের দুই পাশ ও আশপাশের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। এতে সড়কটির পরিবেশ ও সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, শুধু উন্নত অবকাঠামো নির্মাণ করলেই একটি এলাকা আধুনিক ও বাসযোগ্য হয়ে ওঠে না। পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত সবুজায়ন এবং মানুষের পরিবেশ সচেতনতাই একটি জনপদকে সত্যিকার অর্থে বাসযোগ্য করে তোলে। পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের ক্ষেত্রে শুধু গাছের সংখ্যা বাড়ানোর দিকে নজর না দিয়ে কোন এলাকায় কোন ধরনের গাছ রোপণ করা হচ্ছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাছ রোপণের মাধ্যমে দীর্ঘমেয়াদি সবুজায়ন নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এ স্লোগানকে সামনে রেখে দেশে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। তবে বৃক্ষরোপণের ক্ষেত্রে পরিকল্পনা ও পরিবেশগত ভারসাম্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
বক্তারা বলেন, পরিকল্পনাহীনভাবে ইউক্যালিপটাস ও আকাশমণির মতো কিছু প্রজাতির গাছ ব্যাপকভাবে রোপণ করলে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এসব গাছ স্থানীয় পাখি ও প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সবসময় সহায়ক নয়। তাই ভবিষ্যতের সবুজায়ন কর্মসূচিতে দেশীয়, ফলজ, বনজ ও পরিবেশবান্ধব উপকারী প্রজাতির গাছ রোপণের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের নয়। একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক বাবুগঞ্জ গড়ে তুলতে স্থানীয় জনগণসহ সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে বাবুগঞ্জকে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন

ব্রহ্মপুত্র নদের পাড় কেটে নির্বিচার মাটি বানিজ্য

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

বেগমগঞ্জের উপজেলা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী শাহেদ শাহরিয়ার ; দোয়াতকলম মার্কা নিয়ে যাচ্ছে ভোটারদের কাছে

শান্তিগঞ্জের টাইলা বাজারে বাচ্ছাদের ঝগড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪ জন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে…. আইজিপি