https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জের রহমতপুরে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদারের দোয়া ও সমর্থন কামনা

বাবুগঞ্জের রহমতপুরে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদারের দোয়া ও সমর্থন কামনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে স্থানীয়দের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন মিরাজ হাওলাদার।

রহমতপুর ইউনিয়নের রাজকর, লামচর ও ক্ষুদ্রকাঠী এলাকা নিয়ে ৬ নম্বর ওয়ার্ড গঠিত। দক্ষিণ রাজকর এলাকার ইউনুছ হাওলাদারের মেঝো ছেলে মিরাজ হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

নির্বাচনকে সামনে রেখে মিরাজ হাওলাদার ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। তিনি বয়োজ্যেষ্ঠ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। একই সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।

মিরাজ হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে রাজকর, লামচর ও ক্ষুদ্রকাঠী নিয়ে গঠিত ৬ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণ সমাজ ও সচেতন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব। দল-মত নির্বিশেষে সবার পাশে থাকতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হলে মানুষের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনব এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজ হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে রহমতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং দোয়া ও সমর্থন চাওয়ার মাধ্যমে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদারও নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির অসহায়দের মধ্যে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ।

দৈনিক কীর্তনখোলা পত্রিকায় বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুলু

শেখ কামালের আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

ছাত্রদলকে ভোট দিলে ‘১০ নম্বর’ বেশি দেওয়ার প্রস্তাব শিক্ষকের

বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতান সিকদারের গনসংযোগ

গোমস্তাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

নলডাঙ্গা ইউএনও অফিসে ঢুকে গাড়িচালককে মারার চেষ্টা, মামলা