https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 30 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) রাত ১১ টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

dhakapost

বৈশাখী জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বৈশাখী জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় বলেও জানা গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, বৈশাখী আত্মহত্যা করেছে।

হাফসা ছাত্রী নিবাসের মালিক আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা তাকে ফোন দিয়ে বলে বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে। রুম থেকে তারা বৈশাখীর কোনো সাড়াশব্দ পাচ্ছে না। এরপর তিনি বৈশাখীর পরিবার ও থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ছাত্রী নিবাসে এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

dhakapost

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রুমের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। বৈশাখীর লাশ তার ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।

ওসি জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর

The Secret Spices: Best Roulette Method To Wi

The Secret Spices: Best Roulette Method To Wi

শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে নিজেই সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে মাদক মামলায় তিন যুবক কারাগারে

তাহিরপুর হানাদার মুক্ত দিবস কাল

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেস সচিব

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

বরিশাল-৩: নির্বাচনি উঠান বৈঠকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের

দৌলতপুরে ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিতের পাঁয়তারা