https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 7 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে সৈয়দ মোশারফ রশিদা একাডেমীর দাতা সদস্য সৈয়দ হানিফের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে সৈয়দ মোশারফ রশিদা একাডেমীর দাতা সদস্য সৈয়দ হানিফের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সৈয়দ মোশারফ রশিদা একাডেমীর দাতা সদস্য সৈয়দ মো. হানিফের মৃত্যুতে বিদ্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

সৈয়দ মো. হানিফ গত শুক্রবার (২ অক্টোবর) আসরের নামাজের পর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মহিষাদী গ্রামের হাকিম মীরার মেঝ সন্তান। তাঁর পৈতৃক নিবাস বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে।

মৃত্যুর পরদিন শনিবার সকালে উত্তর রহমতপুরের এয়ারপোর্ট মোড়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে উত্তর রহমতপুরে তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শোকসভায় বক্তারা সৈয়দ মো. হানিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা বলেন, তিনি সৈয়দ মোশারফ রশিদা একাডেমীর দাতা সদস্য হিসেবে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় পরিবার একজন শুভাকাঙ্ক্ষী ও সহযোগীকে হারিয়েছে।

এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকসভা শেষে মরহুম সৈয়দ মো. হানিফের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাজপাখীর হামলায় আহত বেড়ে চলেছে

মৌলভীবাজার জেলার বড়লেখায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত

বোনকে পিটিয়ে হত্যা, ভাইয়ের অভিযোগ আমলে নেয়নি পুলিশ

স্বপ্ন পূরণ হচ্ছে ফুটবলার নাজমুল এর।

কাপাসিয়ায় শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: যেসব সংশোধন এলো আচরণ বিধিমালায়

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি ৭ লাখ টাকা

সহকারী শিক্ষক সুশান্ত কুমারের বিরুদ্ধে কোচিং সেন্টার খুলে বাণিজ্যের অভিযোগ

বেগমগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।