ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়ার মহামায়া এলাকায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মাঠে এ হুইল চেয়ার ও ক্রেচ প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়। “মানবতা জেগে উঠুক, বিবেকের তাড়নায়” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে কোস্টাল ক্যারিয়ারস্ লিমিটেড (চট্রগ্রাম) এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, লায়ন আহমেদ মাহী রাসেল’র ব্যাক্তিগত অর্থায়নে প্রায় শতাধিক অসচ্ছল প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেচ ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।
মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু’র সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন’র উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, পৌর প্যানেল মেয়র কাজী নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক ডাক্তার মোঃ সাইফুল্লাহ আল মহিউদ্দিন, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শামীম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।



















