জেলা সংবাদদাতা, নোয়াখালী
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হিন্দুদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি। বিএনপি মানুষের অধিকার আদায়ে কাজ করে, হিন্দু মুসলমান এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতি শিখরে এ আশাবাদ ব্যক্ত করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলার দেওটি , আমিশাপাড়া ও সোনাপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সাবেক সদস্য সচিব দিদার হোসেন দিদার, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানি, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন রাজু, আমেরিকা প্রবাসী আবদুল্যাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

















