https://www.facebook.com/shirsokhabor/
Friday , 11 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া অধ্যক্ষ মোশাররফ হোসেন সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে সকালে বরিশাল থেকে একটি ট্রাক কাঠ নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে পৌঁছালে ওই সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার কাইয়ুম হোসেন (১৭) গুরুতর আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত কাইয়ুম ফকির বরিশালের গৌরনদি বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে।
ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও একজন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিলো। আমরা দ্রুত সড়কের যান চলাচল স্বাভাবিক করেছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘হিরোইজম দেখিয়েছে, জিরো হয়েছে’: পারভেজ হত্যার আসামিদের নিয়ে আদালত

রাজারহাট মডেল প্রেসক্লাব কতৃক বিদায়ী ইউএনও কে সংবর্ধনা

সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার

মনোহরদীতে ভুল চিকিৎসায় ভোক্তার ক্ষতিপূরন ও জরিমানা গ্রাম্য চিকিৎসককে

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাজমুল হাসান আহত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের মুক্তি চায় বিএনপি

শিক্ষার মানোনয়ন শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি সনদপত্র প্রদান অনুষ্ঠান।

রাজশাহীতে ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান টার্গেট নিরীহ মানুষ

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত