https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 20 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তৃতীয় বিশ্ব জৈবধাতব রসায়নবিদের অভিজ্ঞতা বিনিময়

 জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ক্যামিকাল সোসাইটির আয়োজনে `তৃতীয় বিশ্ব জৈবধাতব রসায়নবিদের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়। ২০ নভেম্বর রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক এবং বাংলাদেশের ইতিহাসের শীর্ষ রসায়নবিদ ড. শরীফ এনামুল কবির।অধ্যাপক শরীফ বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য প্রচন্ড দৃঢ়তা থাকতে হবে। উক্ত সেমিনারে ড. শরীফ এনামুল কবীর গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চল হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার কঠিন পথ তুলে ধরেন। শৈশবে বাবাকে হারানো, সংসারের হাল ধরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তির সুযোগ না পেয়েও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া, এরপর তার বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবন ও গবেষণায় সাফল্যগাথা জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। শতকর্মব্যস্ততার মাঝেও নিজের গবেষণাকে প্রথম পছন্দ রাখার প্রেরণা প্রদান করেন।
 সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকারের সঞ্চালনায়  ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আমিনুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই?: জি কে গউছ

নাটোরের বড়াইগ্রামে বিনা দোষে কারাবাসে যুবক, দ্রুত মুক্তি সহ ক্ষতিপূরণের দাবি

হাদির ওপর হামলা: যে কারণে সন্দেহের তীর হান্নানের দিকে

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

ধানের শীষ রহমতের প্রতীক, সেই প্রতীকের পক্ষেই থাকার আহ্বান — বাবুগঞ্জের জনসভায় আলাল

জামায়াত-এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট

২৫০ গ্রাম জিলাপি বন্টন নিয়ে সংঘর্ষ, আহত ১০

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা