https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সৌদির জয়ে আনন্দ করায় শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ২৭, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফুটবল বিশ্বকাপে সৌদি আরব দলের সমর্থন ও জয়ে উল্লাস করায় ঝিনাইদহে ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (১৯) নামে এক শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাগলাকানায় এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আবু সাঈদ এইচএসসি পরীক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে। বাবার নাম শরিফুল ইসলাম। তিনি পাগলাকানায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন।
আবু সাঈদ অভিযোগ করেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদির সমর্থন করেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখেন। সৌদি আরব গোল করায় তিনি আনন্দ-উল্লাস করেন। এরপর আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে ছাত্রাবাসে যান। সেদিন তাকে না পেয়ে ফিরে যান।’
আবু সাঈদ বলেন, ‘পরে শনিবার রাতেও তারা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে এলেই এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে।’
ঝিনাইদহ সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, ‘আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি সাপোর্ট করায় কে বা কারা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর চৌমুহনীতে শ্রমিক কল‍্যাণ ফেডারেশনের র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুুষ্ঠিত

সরিষাবাড়ীতে নির্বাচনী আচরন বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতিকের জরিমানা আদায়

ঝিনাইদহ শৈলকুপায় দোকানে তেল নিতে যাওয়া শিশুকে হাত-পা মুখ বেঁধে ধর্ষণ।

লালপুরে স্কুল কমিটির সভাপতির হাতে শিক্ষক লাঞ্চিত

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

মা বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে সানাউল্লাহ

পাবনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

নীলফামারীতে দেড় বছরে ৪৮ টি গরু চুরিঃ সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী থেকে গ্রেফতার

ওব্যাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা