https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারীতে দেড় বছরে ৪৮ টি গরু চুরিঃ সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

নীলফামারী জলঢাকায় দেড় বছরে ৪৮ টি গরু চুরিঃ সংঘবদ্ধ চোর চক্রের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।

বুধবার(২৭ সেপ্টেম্বর)দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সেবা।

জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সেবা বলেন, গত ২১/০৯/২০২৩ খ্রিঃ রাত্রীবেলায় জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম বটতলী এলাকার জনৈক কমলকান্তী রায় এর বাড়ী হইতে ০৬ টি গরু চুরি হয়। এরই প্রেক্ষিতে জলঢাকা থানার মামলা নং-২৭, তারিখ- ২১/০৯/২০২৩; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা হয়। মামলা হওয়ার পর থেকেই জলঢাকা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৪৮ ঘন্টায় টানা অভিযান পরিচালনা করে গরু চোর চক্রের কুখ্যাত চোর মোঃ তরিকুল ইসলাম (২৩), মোঃ ছাদেকুল ইসলাম (২৩), মোঃ উমর ফারুক (২৫), আব্দুর রাজ্জাক (২৫), শ্রী শংকর চন্দ্র রায় (১৯), সকলের থানা জলঢাকা, জেলা-নীলফামারীগণকে জলঢাকা থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। আসামী তরিকুল, শংকর এবং ছাদেকুল জানায় যে, তারা প্রথমে জলঢাকা থানা এলাকার বিভিন্ন ব্যক্তির সুপারি বাগান থেকে সুপারি চুরি করে জলঢাকা বাজারে এক ব্যক্তির দোকানে বিক্রি করতো। উক্ত বাজারে তাদের সাথে আসামী উমর ফারুক, রাজ্জাক এর সাথে পরিচয় হয়। পরে তারা একত্রিত হয়ে জলঢাকা থানার বিভিন্ন এলাকা হতে দিনের বেলা ছাগল চুরি করে আসামী তরিকুলের ভ্যানে করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করতো। এভাবে তারা প্রায় ৪০/৫০ টি ছাগল চুরি করে। ধীরে ধীরে তাদের সাথে আরো কিছু চোরের পরিচয় হয় এবং তারা গরু চুরি করার পরিকল্পনা করে। আসামী শংকর এর মামার বাড়ী বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম এলাকায় হওয়ায় সে সহযোগী আসামী ছাদেকুল সহ ভ্যানে করে তার মামার বাড়ী থেকে আশপাশ এলাকায় কোন বাড়ীতে গরু আছে এটির সন্ধান করতো এবং সহযোগী অন্যান্য আসামী সহ সেই বাড়ী গুলোতে গরু চুরির পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক তারা গত দেড় বছরে সাইডনালা, শালনগ্রাম, বারোগোপাল এলাকায় মোট ৪৮ টি গরু চুরি করে। আসামী তরিকুল, শংকর, ছাদেকুল, রাজ্জাক জানায় তাদের আরো কয়েক জন সহযোগী সহ তারা বিভিন্ন বাড়ী থেকে গরু বাহির করে নির্জন স্থানে অপেক্ষা করতো। আসামী তরিকুল মোবাইল ফোনে আসামী উমর ফারুককে কল দিয়ে ডাকলে উমর ফারুক মিনি ট্রাক নিয়া কাছাকাছি রাস্তায় আসা মাত্রই তারা সকলে মিলে চোরাই গরু গুলো ট্রাকে তুলে দিতো। এভাবে তারা বিভিন্ন রোড দিয়ে চোরাই গরু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আসামী তরিকুল, শংকর, ছাদেকুল গন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। আসামীদের দেয়া তথ্য-উপাত্ত যাচাই বাছাই পূর্বক গরু ও গরু পরিবহনে ব্যবহৃত ট্রাক উদ্ধার সহ অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতার অব্যহত আছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী-জলঢাকা সার্কেল মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা, ডিআইও ওয়ান (ভারপ্রাপ্ত) আকরাম আলী, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাগর আলী শীর্ষ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট

বরিশাল-৩: ভ্যানযোগে গ্রামে গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইলেন ফারদিন ইয়ামিন

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার ঘটনায় মাঝিপাড়ার পরিতষের ১১ বছরের সাজা দিয়েছে আদালত।

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’—হুমকির পর সহযোদ্ধাকে জানিয়েছিলেন নিহত রুমী

তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন

বড়াইগ্রামের মাছবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গুরুদাসপুর ফসলি জমিতে চলছে পুকুর কাটার মহোৎসব

তাহিরপুরে ড্রেজারে বালু দিয়ে বাঁধ নির্মাণ

গরম পানিতে ঝলসে দেওয়া ১৪ বছরের গৃহকর্মী, অবশেষে পুলিশের জালে প্রবাসীর স্ত্রী