https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঈশ্বরদীতে আলোচিত সেই ১২ কৃষকের জামিন মঞ্জুর

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ২৮, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিশেষ প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে  ১২ কৃষক মাত্র ২৫ হাজার টাকা ঋণ খেলাপির দায়ে জেলে যাওয়া ঈশ্বরদী উপজেলার ১২ কৃষকের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এই মামলায় বাকি ২৫ জন আদালতে আত্মসমর্পণ করেছে ।
২৭শে নভেম্বর রবিবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত-২ এর বিচারক মো. শামসুজ্জামান এই জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের শুকুর প্রামানিকের ছেলে আলম প্রামাণিক (৫০), মনি মন্ডলের ছেলে মাহাতাব মন্ডল (৪৫), মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী (৫০), হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া (৪৩), মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মজনু (৪০) ও মৃত আখের উদ্দিনের ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), মৃত সোবহান মন্ডলের ছেলে আব্দুল গণি মন্ডল (৫০), কামাল প্রামানিকের ছেলে শামীম হোসেন (৪৫), মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামানিক (৪৩), মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স (৪৫), রিয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আকরাম (৪৬) ও লালু খাঁর ছেলে মোহাম্মদ রজব আলী (৪০)।
বাকি ২৫ জনকে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান সুমন, অ্যাডভোকেট মইনুল ইসলাম মোহন ও অ্যাডভোকেট কাজী সাজ্জাদ ইকবাল লিটন।
এর আগে ৩৭ কৃষকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে  তাঁরা ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন। এই ঋণের বিপরীতে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে আদালত ৩৭ জন ঋণ গ্রহীতা কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।
এদিকে, দেশের হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির সময় মাত্র ২৫ হাজার টাকার জন্য ১২ প্রান্তিক কৃষক জেলে যাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পাবনা জেলা শহরের এলএমবি মার্কেটে বাংলাদেশ সমবায় ব্যাংকের কার্যালয় বলে জানা গেছে।
মামলার বিষয়ে বাংলাদেশ কৃষক সোসাইটির সভাপতি জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, ‘সারা দেশের মানুষের জন্য যারা খাদ্য উৎপাদন করে, তাদেরকে ঋণের দায়ে জেলে যেতে হবে এটা কৃষকের জন্য অপমানজনক। সারা দেশের কৃষক নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক ক্ষতিতে পড়েছে। সরকার আমাদের সহযোগিতা না করলে না খেয়ে থাকতে হবে। তাই দেশের আর কোনো কৃষককে যেন এইভাবে হয়রানি না করা হয়

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাত ও  নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক।

সস্তা পাবলিসিটি পাওয়া কে এই পায়েল!

ঝালকাঠি জেলা, বিএনপি’র উদ্যোগে রোড মার্চের আয়োজন 

স্বাস্থ্য ঝুকিতে জবির একমাত্র ছাত্রীহল, নিয়ম নীতির নেই তোয়াক্কা!

ধানের শীষের মিছিলে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে: হাসনাত আবদুল্লাহ

বরিশাল-৩: ট্রাক প্রতীকে ভোট চেয়ে ফারদিন ইয়ামিনের গণসংযোগ

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে