https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 24 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

বিশেষ প্রতিনিধি 
ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
পাবনার ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ৯ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জাব্বার ছানা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এই নাশকতার মামলা করেছেন। রির্পোট লেখা পর্যন্ত কাউকে পুলিশ কাউকে আটক করতে পারেন নি। তবে বিএনপি নেতাদের দাবী করছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।
জানা গেছে,মঙ্গলবার (২২নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার স্মৃতিসৌধের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪ টি তাঁজা ককটেল ও কিছু বিস্ফোরিত ককটেলের অংশ ও ৬/৭ খানা ভাঙ্গা চেয়ার উদ্ধার করেন থানা পুলিশ।
তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির আহব্বায়ক মো: রফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামীতে যাতে বিএনপি কোন প্রকার কর্ম সূচিতে অংশগ্রহন করতে না পারে সে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে ৪ টি ককটেল উদ্ধার করেছি। এসময় আরো ৪/৫ টা ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: বেগমগঞ্জে নোয়াখালীর ডিসি। 

তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝালকাঠি রাজাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে চালকের গলা কেটে চার্জার ভ্যান ছিনতাই

মনোহরদীতে ৮ কলেজের ৪ টিতে ই ভারপ্রাপ্ত অধ্যক্ষ

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিশু বক্তা’ মাদানী

প্রবেশন সুবিধা পেল জবি শিক্ষার্থী তিথি

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী