https://www.facebook.com/shirsokhabor/
Monday , 13 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

১৭৬ দিনেও ডিগ্রি পরিবর্তন জনিত সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় বিভাগের প্রধান ফটকে এবং প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় তারা ডিগ্রি সমস্যার সমাধান চেয়ে নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন।
এ পরিস্থিতিতে প্রশাসনিক ভবনের ভেতরে-বাইরে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীরা আটকা পরেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলে অতিদ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা পর প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা খুলে দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলমান রাখে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে সমন্বয় করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি। আশাকরি অতি শীঘ্রই বিএমএস বিভাগের ডিগ্রি পরিবর্তন সমস্যার সমাধান হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান

নওগাঁয় মাহবুবুরের বিশেষজ্ঞ ডাক্তার সেজে প্রতারণায় পঙ্গু হচ্ছে হাজারো মানুষ

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

ঝিনাইদহ কালীগঞ্জে ৭৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক।

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

আগামীকাল ৭ সেপ্টেম্বর ৭০ বছরে পা দিবেন শাইখ সিরাজ

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মাসিক ভালো কাজ মাভাকা’র শীতবস্ত্র বিতরণ।

ঝিনাইদহে সুদ কারবারির বিরুদ্ধে ঝাটা মিছিল।