https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 14 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান গ্রেফতার, রাজনৈতিক মহলে আলোচনা

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান গ্রেফতার, রাজনৈতিক মহলে আলোচনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাবুগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এহতেশামুল ইসলাম জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের আওতায় মশিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনারুল হক জানান, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় পুকুরে মিললো পল্লী বিদ্যুৎ সমিতির ১৫ লক্ষ টাকার আন্ডার গ্রাউন্ড তার

সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু, অসুস্থ আরেকজন

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতাকে অব্যাহতি।

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই

রাজারহাট উপজেলা জুড়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের রমরমা বাণিজ্য

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছানোর সেঞ্চুরি হলো

শরতের আগমনে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক অপরূপ পর্যটন কেন্দ্র