চট্টগ্রাম প্রতিনিধিঃ
ওব্যাট শিক্ষার্থীদের গত ২৭/১১/২০২২ রোজ রবিবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম (গ্যালারি হল) এ বাচনিক উৎকর্ষ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা পরিচালনা করে বিশ্বভরা প্রাণ এর প্রশিক্ষক জাহান বশীর (ঢাকা) ও বিধুরা ধর (ভারত)। কর্মশালায় ওব্যাট জুনিয়র হাই স্কুল ও ওব্যাট প্রাইমারী স্কুলের ১৫০জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে। কর্মশালা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ওব্যাট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে (নাচ, গান, কবিতা আবৃত্তি, ছড়া) সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে ভারত থেকে অগত অতিথিবৃন্দ সহ সকলে ওব্যাট এর শিক্ষার্থীদের অংশগ্রহণকৃত কর্মসূচির প্রশংসা করে ও অভিনন্দন জানায়। উক্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলো বিশ্বধরা প্রাণ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।



















