https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 6 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে (৫ নভেম্বর) শনিবার সকাল ১০.০০ টায়। সন্মেলনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলের অপর
প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জর হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এবং বিশেষ বক্তা  সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর ও তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদে আলমসাধুর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর।

চৌমুহনীতে ভোক্তা অধিকারের অভিযান; নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মুছে পেলার দায়ে ৩০,০০০ টাকা জরিমানা

নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারে র‌্যাবের সংবাদ সংবাদ সম্মেলন

সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা এক শিশুর।

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব

শুধু আমিই না, অনেক নায়িকাই টিকটক করে: দীঘি

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর