https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ মিছিলে পরিনত হয়েছে সিলেট নগরী। 

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৯, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিশেষ প্রতিনিধিঃ
আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেট নগরী বিএনপির মিছিলে পরিনত।  তবে একদিন আগেই ভরে গেছে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায। এরপরও কিছুক্ষণ পরপর আসছে মিছিল।
এদিকে, শুক্রবার পুরো সিলেট মিছিলের নগরে পরিনত হয়েছে। বিশেষত দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল হচ্ছে নগরে। মোটা সাইকেল নিয়েও শোভাযাত্রা হচ্ছে একটু পরপর। ধানের শীষ প্রতিক আর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত রং বেরংয়ের টি-শার্ট পরে এসব মিছিলে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলেরই গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ।
বিকেলে সুনামগঞ্জের ছাতক থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে মিছিলসহকারে আসেন নেতাকর্মীরা।
মিজানুর রহমান বলেন, ধর্মঘট দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘরে আটকে রাখা যায়নি। আজকে আমার সাথেই ছাতক থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাবেশে এসেছেন। কাল সকালে আরও অনেকে আসবেন।
নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার, লামবাজারসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কিছুক্ষণ পরপরই একেকটি মিছিল যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ধানের শীষ প্রতীক আর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সবার মুখেই বিএনপির পক্ষে ও সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান। বাইকে, খোলা ট্রাকে, ভ্যানেও মিছিল করছেন অনেকে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।
এদিকে, শুক্রবার বিকেলেই পূর্ন হয়ে গেছে সমাবেশস্থল আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ পেরিয়ে পাশের রিকাবীবাজার- চৌহাট্টা সড়কেও অবস্থান নিয়েছেন অনেক নেতাকর্মী। ফলে এই সড়কে যানজট লেগে আছে।
দুর দূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী মাঠের মধ্যে তৈরি ‌’ক্যাম্পে’ শুয়ে-বসে থাকতে দেখা গেছে। অনেকে মাঠের মধ্যেই ঘুরে ঘুরে মিছিল করছেন। আর নেতারা ব্যস্ত মঞ্চের শেষ মূহূর্তের প্রস্তুতির কাজে। বিকেলে মাঠ ও আশপাশের এলাকায় মাইক লাগানোর কাজ চলছিলো।
সমাবেশস্থলে নানা পণ্য নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। রয়েছে বেশ কয়েকটি খাবারের স্টল। এ ছাড়া ডা. জোবায়েদা রহমান ফুড কোর্ট নামে একটি স্টল থেকে বিনামূল্যে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। আর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ, মৌলভীবাজার বিএনপির সহ-সভাপতি পক্ষ থেকে বিনামূল্যে পানির স্টল দেয়া হয়েছে।
এরআগে শুক্রবার সকালেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, বিকেল থেকে এই সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে। যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকের মধ্যেই দেখবেন যে শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে।
তিনি বলেন, ‘আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। আমাদের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ফুয়াদ

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভোর বেলা বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু

‘র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে’

দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

১৫ই আগষ্ট ‘জাতীয় শোক দিবসে’- রিপন গুণে’র কবিতা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!!

শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে  দেশ আজ সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

মনোনয়নপত্র তুললেও জমা দিতে পারলেন না হিরো আলম

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেল এনসিপি