https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বন্ধু কুবির রক্তদাতা সম্মাননা ও বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ২৩, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদানকারী সংগঠন বন্ধু কুবি-র ৭ম বর্ষপূর্তি উদযাপন, রক্তদাতা সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ই নভেম্বর (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ধারাবাহিকভাবে কুইজ প্রতিযোগিতা, র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু কুবির সভাপতি রাসেল মাহমুদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরামর্শক ড. হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল আয়াত, বন্ধু সংগঠনের মডারেটর সাইদুল আল আমিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং বন্ধু সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, কুমিল্লা জেলাসহ অন্যান্য জেলার বিভিন্ন স্কুল কলেজে যোগাযোগ করে তাদের কোনও রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন থাকলে সেগুলো বন্ধু কুবি-র সাথে যুক্ত করার চেষ্টা করতে হবে। এছাড়া কারা সর্বোচ্চ রক্তদান করেছে তার পাশাপাশি যে প্রথমবার রক্ত দিয়েছে তাকেও পুরস্কৃত করা উচিত। কারণ এতে নতুনরা রক্তদানে উৎসাহী হবে।

অনুষ্ঠানের সভাপতি রাসেল মাহমুদ ভুঁইয়া বলেন, বন্ধু প্রতিষ্ঠাকালে অনেক কঠিন সময় পার করলেও এখন কাজ করা অনেকটা মসৃণ হয়েছে। সংগঠনের ডাটাবেইজ রাখার জন্য আমাদের একটি কম্পিউটার হলে সুবিধা হবে, আশা করি প্রশাসন আমাদের সে ব্যবস্থা করে দিবে।

উল্লেখ্য বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগঠনটি গত ৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক কাজসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।

সর্বশেষ - আন্তর্জাতিক