https://www.facebook.com/shirsokhabor/
Monday , 7 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাদক মামলায় জেলহাজতে যুবক

বিশেষ প্রতিনিধি:
 মাদক মামলায় গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন পাবনার ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন (৩৫) নামের এক যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। এসময় তার কাছ থেকে ১৩ পুরিয়া হেরোইন এবং ৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের আলহাজ্ব উদ্দিন প্রামানিকের ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে ,বেশ কিছু দিন ধরে ফিরোজ হোসেন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮ টার দিকে থানার উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নুরনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৩ পুরিয়া হেরোইন এবং ৮ পিচ ইয়াবা উদ্ধার করা।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম  জানান ‘গ্রেপ্তারকৃত যুবক একজন মাদক ব্যবসায়ী।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে চরআলগী গণহত্যা দিবস পালিত

নিজেই স্ত্রীকে হত্যা করে থানায় অভিযোগ, ঘাতক স্বামী আটক

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী তক্ষকসহ এক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।

টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা, প্রথমদিনই নামবে বাংলাদেশ

বেগমগঞ্জে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

কাঠালিয়া এক রাতে ১২ জনকে গ্রেফতার

নেত্রকোণায় বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান।

আমার ভাইয়ের ‘বদলা’ নিতে এসেছি: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

রেশন তুলে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

৮ দফা দাবিতে নোয়াখালীর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনে চলছে