https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 15 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গফরগাঁওয়ে চরআলগী গণহত্যা দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ


ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘চরআলগী গণহত্যা দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় চরআলগী ইউনিয়নের চরআলগী কাচারীপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা করা হয়।চরআলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ নেতা চরআলগী ইউপির সাবেক চেয়ারম্যান দুলাল উদ্দিন আকন্দ, আব্দুল হামিদ মুনসুর, এসএম মাইন উদ্দিন,  উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ডা. এসএম শফিকউদ্দিন, চলআলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাচ্চু প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকিস্থানী হানাদার ও তাদের তাবেদার রাজাকার, আলবদর বাহিনী গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের ৩টি গ্রামের ৩৫টি পাড়ায় নাটকীয় তান্ডব চালিয়ে হত্যা করে ৪৭ জন নিরাপরাধ মানুষকে, আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করে প্রায় সাড়ে ৬শ বাড়ি। বর্বর  হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি কোলের শিশু থেকে শুরু করে মসজিদের মুসল্লিরাও।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে : সামান্তা শারমিন

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

সাঁথিয়ায় পানিতে ডুবে তাবলীগ জামাতের ১ সদস্যের মৃত্যু

মা ছেলের একসঙ্গে এসএসসি পাস

তাহিরপুরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরন

ভালুকায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩

কিশোরকে নির্যাতনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২