https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৭, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দোয়ারা বাজার উপজেলা  প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষিকা ফাহমিদা ফেরদৌসের বদলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষিকা কাছ থেকে উৎকোচ নিয়ে বদলি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারেন কাছে লিখিত অভিযোগ নূরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আবিদা সুলতানা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নাগরিক সমাজ।
আবিদা সুলতানা বাড়ির কাছাকাছি ক্লাস নেয়ার সুবিধা পেতে বদলি করার আবেদন করেন। নিয়ম রয়েছে, সবচেয়ে সিনিয়রদের পদাধিকার বলে অন্যত্র বদলি করার, কিন্তু নিয়ম না মেনেই উৎকোচ নিয়ে জুনিয়র অনেক শিক্ষিকা কে বদলি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
আবিদা সুলতানা বলেন, ‘আমি এ বছর বদলির জন্য আবেদন করেছিলাম। সিনিয়রিটির ভিত্তিতে আমাকে বদলি না করে অন্য একজনকে আমার জায়গায় বদলি করা হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে অনেকেই বদলি হয়েছে।’
এই অভিযোগের তীর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা ও প্রভাবশালীদের দিকে। অনেক ভুক্তভোগী শিক্ষকরা চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। সচেতন নাগরিকরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলিতে অনৈতিক লেনদেন হয়ে আসছে বলে অভিযোগ হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা জানান ফাহমিদা ফেরদৌসের বদলির বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছিল আমরা বাতিল করেছিলাম কিন্তু বাতিল হয়েছে কি না আমি জানি না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দোয়ারা বাজারে চাঞ্চল্যকর হিরণ মিয়া হত্যা মামলার আসামী পিতা ও পুত্র গ্রেফতার

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আটক করেছে পুলিশ।

সাঁথিয়ায় পানিতে ডুবে তাবলীগ জামাতের ১ সদস্যের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সাবলেট বাসায় মিললো ইডেন শিক্ষার্থী শায়লার মরদেহ

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

নর্থবেঙ্গল ইন্টা, ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

কুমিল্লায় মসজিদের সামনে আ. লীগ নেতাকে গলাকেটে হত্যা।

সুনামগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা