https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 12 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাঁথিয়ায় পানিতে ডুবে তাবলীগ জামাতের ১ সদস্যের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে মোস্তাকিম মারুফ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। সে ঢাকার উত্তরার দক্ষিন খান এলাকার আজাদুল আলীর ছেলে। সে এবছর (২০২২) এস এস সি পরীক্ষা দিয়েছিল।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মারুফ এ বছর এস এস সি পরীক্ষা শেষ করে গত ২০ অক্টোবর তার বন্ধুদের সাথে ঢাকার কাকরাইল থেকে তাবলীগ জামায়াতের ১৪ জনের একটি দল সাঁথিয়া পৌরসদরে ফকির পাড়া জামে মসজিদে আসে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খালেদ,সিফাত,নয়ন ও মোস্তাকিম মারুফসহ কয়েক বন্ধু মিলে পাশেই একটি পুকুরে গোসল করতে যায়। এদের মধ্যে তিন বন্ধু সাঁতার দেয় পুকুরের ওপারে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর মারুফ পানির নীচে তলিয়ে যায়। পরে ওই বন্ধুরা এলাকাবাসীর সহযোগীতায় মারুফকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

লালমনিরহাটে সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালীতে র‌্যাব-১১ হাতে ছয় ডাকাত অস্ত্রসহ গ্রেফতার 

লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত

দোয়ারা বাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

রাজারহাটে জাপায় বিতর্কিত কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

মনোহরদীর অসুস্থ প্রধান শিক্ষকের পাশে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান