https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় পৃথক অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ ৪ জন আটক।

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০৬ কেজি গাঁজাসহ আবু কাইয়ুম (২৭) নামের একজনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আবু কাইয়ুম কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের মোতালেব এর ছেলে। অন্য আরেকটি অভিযানে একইদিন সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকিয়ে গার্মেন্টস ঝুট মাল এর ভিতর মাদক পরিবহনের সময় ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত আলফাজ উদ্দিন এর ছেলে মোবারক হোসেন (৪৭) , রাজশাহী জেলার পবা থানার বসন্তপুর খামারপাড়া গ্রামের মোঃ মোকসেদ এর ছেলে মিঠু (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে মোঃ রাসেল ইসলাম (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক ও উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন কুমিল্লা, কিশোরগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান

দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচন হঠাৎ বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের

মিরপুরে বিএনপি-আ.লীগ মিলেমিশে কুপিয়ে যখম করলো এনসিপি নেতাকর্মীদের

কুমিল্লায় মসজিদের সামনে আ. লীগ নেতাকে গলাকেটে হত্যা।

দলীয় নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দ্বাড়ানোর আহ্বান।

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

গফরগাঁওয়ে গরুসহ চোর আটক

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।