https://www.facebook.com/shirsokhabor/
Friday , 26 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের জন্য প্রস্তুতির এক স্পষ্ট প্রমাণ বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিমত জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ দূরে- ৪৯ দিন। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে আমার কখনোই সংশয় ছিল না; যদিও কিছু সময়ে আমাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। তবে, গতকালের ঘটনাবলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে- ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হবে কি না, সে প্রশ্ন আর নেই।

প্রেস সচিব স্ট্যাটাসে আরও লেখেন, এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে। টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত।

শেষে তিনি লেখেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। একটি ক্রমেই প্রশস্ত হয়ে চলা বিভাজন, যা নিরাময় করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অরুণাকে ‘থুথু ধিক্কার’ জানালেন পরীমণি

দুর্জয় জুলেখা চক্রের মুখোশ উন্মোচন করায় রোষানলে সাংবাদিক শান্ত

ঝিনাইদহ খাল থেকে কৃষকের লাশ উদ্ধার।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে দোয়া ও মোনাজাত

শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তুহিন আহমেদ

জবি রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া

জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শাকির-তানিম

তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পাবনার শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল: পুলিশ