https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে নবাগত নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা’র দায়িত্ব ভার গ্রহণ

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৮, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিশাত আনজুম অনন্যা। গত রবিবার (৫ নভেম্বর)জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা সকল কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

নিশাত আনজুম অনন্যা ৩৫তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) হিসেবে কর্মরত ছিলেন।

৩৫তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনে যোগদান করেন তিনি। এরপর সহকারী কমিশনার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস ও নাটোরের বাগাতিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জননী।

উল্লেখ্য, বিদায়ী আসমা খাতুন বদলিজনিত কারণে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা জানিয়েছেন নাজিম খান ইউনিয়নের শিশু শিক্ষার্থীদের অভিভাবকগন

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

পাবনার পাকশি পদ্মায় গোসলে নেমে প্রাণ হারালো কিশোর

জবির ছাত্রী হল প্রভোস্ট নিযুক্ত হলেন ড. দীপিকা  রাণী সরকার

জয়নুল আবেদীনের বিজয়ে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ

সাতক্ষীরায় ঐতিহ্যের শ্যামনগরে ধংসের দারপ্রান্তে ‘নকিপুর জমিদার বাড়ি’

বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীতে ইস্টার সানডে পালন

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না কেন তার বিরুদ্ধে?: এনসিপি নেতা