https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 11 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করলো কুবি প্রশাসন

কুবি প্রতিনিধি:
বাংলাদেশের বেসরকারি ব্যাংক ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে দেড়টায়  উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি সাক্ষরিত হয়।
নতুন চুক্তি মোতাবেক, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের জন্য বিশ্ববিদ্যালয়কে ব্যাংক কর্তৃপক্ষ ২,৫০০ টাকা করে ভাড়া দিত যা নতুন চুক্তিতে বৃদ্ধি করে ১০,০০০ টাকা করা হয়েছে । এটি আগামী দশ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি তিনবছর পর পর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং সহকারী চ্যানেল অফিসার সঞ্জিত হালদার।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, পূর্বের ধারাবাহিকতায় আমরা ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করেছি।
চুক্তিপত্র হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এখানে অন্যন্য ব্যাংক বিভিন্নভাবে অর্থায়ন করতে চাচ্ছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে ডাচ-বাংলা ব্যাংকের সম্পর্ক দীর্ঘদিনের। তাই আমি চাই ডাচ-বাংলা ব্যাংক আমার শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে মিনিমাম ১০০ জনকে শিক্ষাবৃত্তি  প্রদান করবে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি উপশাখা স্থাপন করে দিবে।’


সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেষ হলো আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের অফলাইন মিটআপ এবং পণ্য প্রদর্শনী

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

Casino Tables Hire Roulette & Blackjac

Casino Tables Hire Roulette & Blackjac

৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল

শেখ রাসেল পরিষদ এর ঢাকা মহানগর শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাহিদুল বারী নাহিদ

কালীগঞ্জে তালুক শাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ওব্যাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালামাল লুট

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যা।