https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ এনামুল হক বিপ্লব কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-

কুড়িগ্রামের ডিবির একটি চৌকস টিম অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কঠোর পরিশ্রম ও কৌশলের মাধ্যমে কুড়িগ্রাম থানাধীন মধ্যকুমড়পুর এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি ডিমবাহী পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ডিমের খাচার মাঝে ফিটিংকৃত অবস্থায় ৩ টি বস্তায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ নাগেশ্বরী থানার চৌকিদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম (২০) ও নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের মোঃ রিপন মিয়া (২৮) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। অফিসার ইনচার্জ ডিবি জনাব আইয়ুব আলী সহ সাব-ইন্সপেক্টর আবু ঈসার নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান সফল করেন।

অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ৬.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন অন্তরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছকিম উদ্দিন (৪২) কে ২৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান পিপিএম ও তার দল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জেগে থেকে, কঠোর পরিশ্রম করে উক্ত অভিযান পরিচালনা করেন।

এছাড়াও উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম গত ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকেল আনুমানিক ভোর ০৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার সাহেবের আলগা ইউনিয়ন এর কাজীয়ার চর জোর্দ্দারপাড়া থেকে রৌমারী থানার বাগয়ার চর(বাইটকামারী) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আমিনুল ইসলাম (৩৯) কে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন সারারাত জেগে অভিযান সমূহ নিবিড় সমন্বয় ও তদারকী করেন। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। প্রতিদিনই আমরা মাদক কারবারী সহ জুয়ারীদের গ্রেফতার করছি। আজকের এই বিপুল পরিবার মাদক ও কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া ও মাদক দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তিন দশক পর বাবুগঞ্জে ফের সিঁধেল চুরি, এলাকায় আতঙ্ক

“পরীক্ষার মাধ্যমে শুদ্ধতা শেখাতে হবে, উচ্চশিক্ষা শুধু চাকরির জন্য নয়‘‘

শেখ কামালের আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

দোয়ারা বাজারে আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের হাল চাষ বিলুপ্ত

জানা গেল হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৪ ঘর

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা অনিশ্চিত

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে ‘নীলকণ্ঠ পাখি’ বললেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

নাটোরে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ