https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 1 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের(১ম সংশোধিত) এর আওতায় আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (০১ ডিসেম্বর ) বিকেলে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে, বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর বাজারে প্রশিক্ষণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের উপকল্প পরিচালক, ছাইদা আক্তার পরাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাইনাশক ও মান নিয়ন্ত্রণ উদ্ভিদ সংরক্ষণ উইং ঢাকা উপপরিচালক শরীফউদ্দিন আহমেদ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক, (প্রশিক্ষণ)দিল আতিয়া পারভীন, ঐ প্রকল্পের আইপিএম স্পেশালিষ্ট উৎপল রায়।উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলি, উপজেলা কৃষি উপসহকারী অফিসার মোঃসেরাজুল ইসলাম সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: আব্দুর রাজ্জাক,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাকিব প্রমূখ। কৃষক দের মধ্যে থেকে তাদের বক্তব্য দেন আঃ আউয়াল, শফিকুল ইসলাম
উক্ত প্রশিক্ষণ সভায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে কৃষক কৃষাণীদের নানাবিধ দিকনির্দেশনা দেওয়া হয়।ও অতিরিক্ত বালাইনাশক না দিয়ে কিভাবে নিরাপদ উপায়ে জৈব স্যারের মাধ্যমে উৎপাদন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।এই প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীকে প্রশিক্ষনের মাধ্যমে বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করতে উদ্ধৃত করা হয়। ৫০ জন কৃষক কৃষাণীদের মাঝে উক্ত প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে, আমরা নির্যাতিতদের পক্ষে: জিএম কাদের

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ,ক্ষতিগ্রস্ত মৈত্রী এক্সপ্রেস

আমতলীতে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে রাতে কোচিং বানিজ্য জমজমাট!

একটি দলের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে: নাহিদ ইসলাম

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মুক্তি রানী বর্মন হত্যার, মূল আসামী গ্রেফতার

সীতাকুণ্ড প্রেসক্লাবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান

অবশেষে উত্তেজিত জনতার আন্দোলনের মুখে আটক হলেন অভিযুক্ত শিক্ষক।