https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 7 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩ অর্থবছরে রবি/২০২২-২৩ মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে উফশী ধান বীজ, রাসায়নিক সার ও হাইব্রিড ধান বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ ডিসেম্বর) সকালে ১০টায় গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ উদ্ধোধনী সভার আয়োজন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী সভায়,
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাউসার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলি।কৃষকদের মধ্যে থেকে বক্তব্য দেন হাবিবুর রহমান
স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  তানভীর আহমেদ সরকার। উপজেলার  ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪ হাজার ৫ শত কৃষকের মাঝে উফশী ধানের বীজ ও রাসায়নিক সার এবং ৪ হাজার  কৃষকদের মাঝে  এসএলএইটএইচ, রুপালী, চমক বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হবে। একজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি বোরো ধানের বীজ,১০কেজি ডিএপি ও ১০কেজি এম ও পি সার পাবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

সিংড়ায় ১০ টি ফাঁদ ধ্বংস, ৭ টি বক উদ্ধার

রাণীশংকৈল একই রাতে ৭টি দোকানে চুরি

গাফুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

ফিতা কাটা পর্যন্তই সীমাবদ্ধ জবি ছাত্রী হলের মেডিকেল কার্যক্রম

গলায় ফাঁস দিয়ে বোয়ালখালীতে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত                                                                   

নোয়াখালীর চৌমুহনীতে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন

দোয়ারা বাজারে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত