https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গলায় ফাঁস দিয়ে বোয়ালখালীতে যুবকের আত্মহত্যা

আজিজুল হক চৌধুরী; বোয়ালখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে নেজামুল হক (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মহাদারো বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত নেজামুল পৌরসভার ৯নং ওয়ার্ডের মহাদরো বাড়ির মৃত বদিউল আলমের ছেলে। সে পূর্ব কালুরঘাটের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত নেজমুল তার ভাইদের সাথে মাকে নিয়ে পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার দুপুরে নেজামুল মায়ের সাথে অভিমান করে বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়।

পরে তাকে পরিবারের সদস্যরা ঘর থেকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালখালী থানায় নিয়ে আসে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় নেজামুলকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খবর পেয়ে নেজামুল হকের লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।

এ ব্যাপারে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

রহমতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাদিয়া আক্তার লিপি

যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা : এবিএম জাফর উল্ল্যা।

কুবি রোভার স্কাউটস’র বার্ষিক ডে ক্যাম্প ও দায়িত্ব হস্তান্তর

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

গোমস্তাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে দুর্নীতির মহা উৎসব।

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ

সরকারের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্টের মিটার স্থাপন কার্যক্রমে শুভ উদ্বোধন হয়েছে

১৫ দিনের মাথায় ফের পাবনা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা