https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২৩, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে টাকা ছিনতাই করে পালানোর সময় সেন্টু ব্যাপারী নামে এক ব্যক্তিকে জনতা আটক করেছে পুলিশে দিয়েছে। আটক সেন্টু ব্যাপারী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবাত্র গ্রামের হোসেন ব্যপারীর ছেলে বলে জানা গেছে। তবে সে পুলিশি জিজ্ঞাসাাবাদে আরো দু’টি পৃথক ঠিকানা দিয়েছে। সোমাবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংক শাখা থেকে মধু সুদন নামে এক ব্যক্তি ৩ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করে বের হয়ে আসলে এ ছিনতায়ের ঘটনা ঘটে। মধু সুদন কালীগঞ্জ শহরের একটি তেল মিলের ম্যানেজার।
এ ঘটনার পর ওই তেল মিলের মালিক শাহজাহান আলী বাদি থানায় একটি মামলা করেন। পুলিশ আসামি ও উদ্ধার হওয়া টাকা ঝিনাইদহ আদালতে শপর্দ করেছেন।
কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মধু সুদন দুপুরে ব্যাংক থেকে বের হয়ে সামনে রাস্তায় আসলে আটক ওই ব্যক্তিসহ আরো একজন তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা সেন্টুকে ধরতে পারলেও আরেক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
ম্যানেজার মধু সুদন জানান, আমি শহরের শাহজাহান তেল মিলের ম্যানেজার হিসাবে কাজ করি। ঘটনার দিন টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে আসা মাত্রই দুইজন আমার হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার চিৎকারের আশেপাশে লোকজন এগিয়ে এসে একজনকে ধরে ফেলে। বাকি একজন পালিয়ে যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্যাটারসন সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক -নাহাত চৌধুরী

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী

নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে: ভারতীয় গণমাধ্যমে জয়

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

নন্দন রায় ও তার সহযোগিদের হুমকির প্রতিবাদে ভূক্তভোগী মাধব বনিকের সংবাদ সম্মেলন

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

লাশগুলোর ওপর ছিল অভিযোগপত্র, যা লেখা ছিল

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ: পাল্টা-পাল্টি অভিযোগ

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে