https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
জানুয়ারি ১৪, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০), একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (১৭) ও শৈলকুপা উপজেলার তুষার হোসেন।

পুলিশ জানায়, সকালে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন ওই গ্রামের শাকিল হোসেন ও রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করতেন।

অপরদিকে সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে শৈলকুপা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন নামক বাসের ধাক্কায় তুষার নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, “সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা’র শতবর্ষপূর্তির লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী

অভিযোগের টাইমলাইন: রাজউক কর্মকর্তার প্রতিটি পদক্ষেপের ব্যাখ্যা

বড়াইগ্রামে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 

নোয়াখালীতে দোকান ভাংচুর লুটপাট ভাড়াটে সন্ত্রাসী দ্বারা  নতুন ঘর নির্মাণের অভিযোগ

নির্বাচনকে ঘিরে সহিংসতার পরিকল্পনা ছিল আ. লীগ নেতার, ডিবির অভিযানে গ্রেপ্তার

ঝিনাইদহে অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৮

পাবনায় প্রেমিকের বাড়ীতে  প্রেমিকার অনশন

চৌমুহনী বাজারের অগ্নি নির্বাপণের কারণ পুকুর সংকট নিরাশরে মানববন্ধন