বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার ৫ নং মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আলহাজ্ব মোঃ আব্দুল কাদের মিয়া। এসময় ৫ নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান সরকার এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম পৌর বিএনপির আহবায়ক মোঃ ইসাহক আলী।
এছাড়াও উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও ১ নং জোয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী আকবর, বনপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব সরদার মোঃ রফিকুল ইসলাম, বড়াইগ্রাম পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আব্দুল মজিদ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ সাজদার রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, মোঃ আব্দুস সালাম মোল্লা, মোঃ শামসুল আলম রনি, মোঃ খলিলুর রহমান গাজী, নাটোর জেলা আইনজীবী সমিতির কোষাধক্ষ্য এ্যাড. মোঃ মোখলেসুর রহমান( মিলন), বনপাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ সহ অত্র এলাকার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসন আমলে নির্যাতিত ও অবহেলিত সকল স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে সুসংগঠিত করতে হবে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে, তবেই ছাত্র জনতার এই আন্দোলনের ফসল নতুন স্বাধীনতা ধরে রাখা সম্ভব। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের জন্য জীবনদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়াও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ বয়েত রেজা।


















