https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নির্বাচনকে ঘিরে সহিংসতার পরিকল্পনা ছিল আ. লীগ নেতার, ডিবির অভিযানে গ্রেপ্তার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌরসভার সহসভাপতি শেখ শাহ আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার শেখ শাহ আলমকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

দিনাজপুরে পুলিশ সুপার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

শেখ শাহ আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর পৌর শাখার সহসভাপতি ও দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ জানিয়েছে তার নামে হত্যাসহ সাতটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন শেখ শাহ আলম। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণ করাসহ বিতর্কিত ভূমিকা পালন করেন, যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

তিনি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসরদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছিল মর্মে জানা যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম এবং সাধারণ সম্পাদক ফয়সাল

Huuuge Casino On The Web Huuuge Video Games Technical Support And Help Cente

Huuuge Casino On The Web Huuuge Video Games Technical Support And Help Cente

কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না

ফিলিস্তিনে নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

ওসমান হাদি কি শহিদী মর্যাদা পাবেন?-যে ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি