https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 24 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

এসময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যনার, লিফলেট নিয়ে ২ ঘন্টাব্যাপী অবস্থান করে।

এতে করে ভোগান্তিতে পড়তে হয় দুরদুরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের।সেসময় চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ
নারায়ন চন্দ্র বিশ্বাসসহ কয়েকজন বিভিন্ন অযুহাতে তাদের বেতন ভাতা আটকে
রেখেছে। এতে করে নানা সমস্যার সম্মূখীন হতে হচ্ছে তাদের ।

তাই দ্রুত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত