https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 5 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরন

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ

তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একজন কৃষকের মাঝে একটি কম্বাইন্ড হারভেস্টার ও ছয়জন কৃষকের মাঝে ৬টি সিডার মেশিন বিতরন করা হয়।

কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর গ্রামের লাল মিয়া। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ৬জন কৃষক সিডার মেশিন পায়।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক শওকত হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার ও সিডার মেশিনের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনের কাজ সহজ হবে এবং কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। কৃষকের আয় বাড়বে বলে আশা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক