https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 24 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোহরদীর অসুস্থ প্রধান শিক্ষকের পাশে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান

শাহজাহান আকন্দ,মনোহরদী, নরসিংদী প্রতিনিধিঃ

মনোহরদীর এক অসুস্থ প্রধান শিক্ষকের জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে মনোহরদীর ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীগন। তাদের এ মানবিক উদ্দ্যোগ সাড়া জাগিয়েছে প্রতিষ্ঠানসমূহে।

মনোহরদীর চন্দনবাড়ী এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দীন আকন্দ কয়েক মাস ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। তার শরীরে দুরারোগ্য ক্যান্সারসহ নানা রোগব্যাধি ধরা পড়েছে।উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এ জন্য বিশাল ব্যয়ভার বহন করা তার পরিবারের একার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় মনোহরদী উপজেলার ৩৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ প্রধান শিক্ষক গতকাল সোমবার চন্দনবাড়ী এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সভায় মিলিত হন। চন্দনবাড়ী এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান,সেখানে অসুস্থ প্রধান শিক্ষক রমিজ উদ্দীন আকন্দের চিকিৎসার জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াবার ব্যাপারে একটি সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় উপস্থিত হাতিরদীয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আহমেদ এ প্রসঙ্গে জানান,আপাততঃ তারা এ সহায়তা শিক্ষক কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন।পরে শিক্ষার্থীদেরও এতে সম্পৃক্ত করা হতে পারে।এ ব্যাপারে বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মনির জানিয়েছেন,তারা এ মানবিক সহায়তায় শিক্ষক কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করেছেন।নারান্দী আলাউদ্দীন নূরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইরিন খান জানান, স্বতঃস্ফূর্তভাবে তারা এ মানবিক সহায়তায় আজ অংশ নিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
The Secret Spices: Best Roulette Method To Wi

The Secret Spices: Best Roulette Method To Wi

রাজশাহীতে ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান টার্গেট নিরীহ মানুষ

বিএনপি নেতাকে ‘আ.লীগ বলে’ তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজে২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠান

লালপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর

প্রতিষ্ঠানিক ইমেইল নিয়ে জবি শিক্ষার্থীদের জরুরী  নির্দেশনা 

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

শেষ হলো আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের অফলাইন মিটআপ এবং পণ্য প্রদর্শনী