https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিএনপি নেতাকে ‘আ.লীগ বলে’ তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

কুমিল্লায় আব্দুল মোতালেব নামে এক বিএনপি নেতাকে ‘আওয়ামী লীগ বলে’ রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট পুটিয়া নিজ বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়।

আব্দুল মোতালেব ছোট পুটিয়া এলাকার বাসিন্দা। তিনি ১২নং আড্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম ওই বিএনপি নেতাকে তুলে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আব্দুল মোতালেব বিএনপির একজন সক্রিয় নেতা। তিনি ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার গভীর রাতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম কবির, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল বিএনপি নেতা মোতালেবকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি আওয়ামী লীগ করেন এমন অপবাদ দিয়ে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে।

আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ চৌধুরী বলেন, আব্দুল মোতালেব আমাদের একজন একনিষ্ঠ নেতা। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমিটি আমি নিজে অনুমোদন করেছি। মোতালেব বিএনপি পরিবারের সন্তান। তাদের পরিবারটাই বিএনপি পরিবারের।

বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, মোতালেব বিএনপির পরিবারের সন্তান। তিনি আমাদের ত্যাগী নেতাদের একজন। তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানার পর ডিবি পুলিশকে আমরা জানিয়েছি মোতালেব আমাদের নেতা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, বিষয়টি জানার পর আমাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বলেন, আমাদের কাছে তার কিছু ছবি আছে আওয়ামী লীগ নেতাদের সাথে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে দুইজনকে কারাদণ্ড।

পোড়াকাটলা দ্বিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

লংগদুতে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক 

সুনামগঞ্জে সাহেব বাড়ি ঘাটে পর্যটকবাহী হাউজ বোটে আগুন

সুনামগঞ্জের ইসলামপুরে আমন ক্ষেতে প্রতিপক্ষের লোকজনের হাতে এক কৃষক নিহত

কুমিল্লায় গোপনাঙ্গে আঘাতে প্রাণ গেল ভাসুরের।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

বেগমগঞ্জে ভূমি বঞ্চিত করায় মামলার বাদিনীকে হত্যার হুমকির অভিযোগ, চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বাধা।