https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ করাতকল

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২৮, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ করাত কল। দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এসব করাতকল। রাস্তার আশপাশসহ বিভিন্ন জনসমাগম এলাকায় গড়ে উঠছে করাতকল। এগুলোতে নির্বিচারে কাটা হচ্ছে অনেক ফলদ, ঔষুধি এবং বনজ গাছ। রাতে কিংবা দিনে নিয়ন্ত্রণহীনভাবে চলছে কাঠ চেরাই। এতে দূষিত হচ্ছে পরিবেশ। উপজেলা প্রশাসন ও বনবিভাগের তদারকির অভাবে গভীর রাত পর্যন্ত নিয়মনীতি উপেক্ষা করে চালু করে রাখা হয় এসব অবৈধ করাতকল। এছাড়া সকাল ৬ টার পূর্বে ও সন্ধ্যা ৬ টার পরে করাতকল চালানোর নিয়ম না থাকলেও এসব তোয়াক্কা করছেন না অবৈধ করাতকল মালিকরা। আবাসিক এলাকা কিংবা প্রধান সড়ক এলাকায় গড়ে তোলা হয়েছে এসব করাতকল। এসব করাতকলের নেই কোন সরকারি অনুমতিপত্র কিংবা লাইসেন্স । পরিবশে অধিদপ্তর কিংবা বনবিভাগের কোন অনুমতি ছাড়াই দিনরাত চলছে এসব করাতকল। এতে আবাসিক এলাকায় রাতে মানুষ ঠিক মত ঘুমাতে পারছে না। নিয়মনীতি উপেক্ষা করে সড়কের পাশে করাতকল স্থাপন করায় যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের তেমনি পাড়া-মহল্লায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা করাতকলের কারণে বিকট শব্দে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষসহ আশপাশের কোমলমতি শিশুসহ ছাত্র-ছাত্রীদের। মালিকদের সাথে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট দফতর এবং দায়িত্বপ্রাপ্তকে মেনেজ করে চালানো হচ্ছে এসব করাতকল। বন বিভাগের তথ্যমতে, উপজেলায় মোট ৬১ টির বেশী স’মিল রয়েছে। যার মধ্যে ১টিরও কোন প্রকার অনুমতিপত্র নেই। উপজেলার দাউদপুর এলাকার এক করাতকল মালিক জানান, সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে মিল চালানো হচ্ছে। মিল নিয়ন্ত্রনের দায়িত্বে থাকা জনৈক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন,দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মহলকে মেনেজ করে চলছে এসব করাতকল। এ ব্যাপারে বনবিভাগ চরকাই রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন উপজেলা প্রশাসন যদি ব্যবস্থা নেয় তাহলে আমরা সহযোগিতা করব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার জানান, মোবাইল কোর্ট করে এসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত