https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নরসিংদীতে দুর্বৃত্তরা  রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাংবাদিকের গাড়ি।

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
জানুয়ারি ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জেলা প্রতিনিধি নরসিংদী

গত ৩ই জানুয়ারি রাত সাড়ে দশটায় দৈনিক ইনকিলাব পত্রিকা ও আনন্দ টিভির সাংবাদিক রফিকুল ইসলামের গাড়ি নিজ বাড়ির সামনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময়  আগুনের লেলিহান শিখা দেখে লোকজনের আত্ম চিৎকার শুনে সাংবাদিক রফিকুল ইসলাম ও তার পরিবারের  সদস্যরা আগুন নিভানোর চেষ্টা করে এবং আশেপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে  সক্ষম হয় । ততক্ষণে গাড়িটির চারভাগে ৩ ভাগ অংশ পুড়ে যায়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু জনহিতোষী ব্যক্তিরা বলেন তাদের বিরুদ্ধে মুখ খুললে আমাদের ভীষণ ক্ষতি হবে। এরা নেশাগ্রস্ত, বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির লোক।এই এলাকায়  সামাজিক অনেক অপকর্ম দীর্ঘদিন যাবত করে  আসতেছে এরা। বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জেল খেটে জামিনে এসে আবারো তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। সন্ধ্যার পর কোন রিক্সাওয়ালাকে মানিক রোড নামক ভাড়া নিয়ে এলাকায়  যাওয়ার কথা বলিলে কেউ  যেতে চায় না। এমনকি দিনেরবেলাও অপরিচিত কোন লোক উক্ত এলাকায় ঢুকলে  পড়তে হয় এ সকল ছিনতাইকারীর কবলে। প্রতিনিয়ত ঘটছে এ এলাকায় চুরি ছিনতাই এর মত ঘটনা। উক্ত ঘটনায় সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন সদর মডেল থানায় । সাথে সাথে নরসিংদী  মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম  ভূঁইয়ার নির্দেশে  ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের  উপ পরিদর্শক ফয়জুল হাকিম খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে নাই থানা পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

বান্দরবানের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ায় জবি শিক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশ

ভন্ডগ্রাম নাম নিয়ে বিব্রত গ্রামে নাম পরিবর্তন করতে চাই এলাকাবাসী

সুনামগঞ্জের দোয়ারা বাজারে মদের চালানসহ মাদক কারবারি আটক

বরিশালে রাশেদ খান মেননের মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

বড়াইগ্রামে আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি, প্রতি সেকেন্ডে সাড়ে ২২ লাখ লিটার পানি প্রবাহিত

কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ