https://www.facebook.com/shirsokhabor/
Monday , 30 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রমজান আলী(১৯) বিরুদ্ধে। অভিযুক্ত রমজান আলী উপজেলার কাকিনা ইউনিয়নের চার মাথা এলাকার মৃত সাত্তার আলীর পুত্র। এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসায় আসা–যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রমজান আলী একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং রমজান আলী বিয়ের কথা বলে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন।

২৬ অক্টোবর আনুমানিক রাত ৮.৩০ ঘটিকার সময় রমজান আলী মোবাইল ফোনে ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে ইউনিয়নের মহিষামুড়ি চার মাথা উত্তর পাশে ব্রীজের নিচে নিয়ে গিয়ে পূর্বের ন্যায় শারিরীক মেলামেশার প্রস্তাব দিলে মেয়েটি রাজী না হওয়ায় রমজান আলী জোরপূর্বক ধর্ষণ করেন ।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রমজান আলী মেয়েটিকে বিবাহ করিবে বলে তার বাড়িতে নিয়ে যায় অতঃপর মেয়েটিকে তার বাড়িতে রেখে পালিয়ে যান।

এ বিষয় কাকিনা ৯ নং ওয়ার্ডের সদস্য রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন মেয়ের বাবা একজন ভিক্ষুক তিনি আমার কাছে এসেছিলেন বিষয়টা আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু ছেলে পলাতক এবং ছেলের কেউ গুরুত্ব দিচ্ছে না তাই আমি মেয়ের বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় ।

অভিযুক্ত রমজান আলী ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন যদি এজাহার হয়ে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কালিন্দি নদীর চরে পড়ে থাকা রুহুল আমিনের মরদেহ আবার ভেসে গেল জোয়ারে

দৌলতপুরে বিদেশী পিস্তুল সহ মনজ গ্রেফতার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস

জামায়াত জানে ক্ষমতায় যেতে পারবে না, তাই নির্বাচন পেছাতে চায় : নূরুল কবীর

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

রোববার বিএনপিতে যোগ দিয়ে সোমবার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে