https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 25 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ: পাল্টা-পাল্টি অভিযোগ

নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ছয়-সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দলটির নেতাকর্মীরা জানিয়েছেন।

বিএনপির কর্মসূচি ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগ এ হামলা করেছে বলে নেতারা অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে, বিএনপির লোকেরাই এ ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাষ্য, পৌনে ৮টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে একদল যুবক ছয়-সাতটা ককটেল ফাটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না; কেই হতাহত হয়নি।

এ ঘটনায় আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের কর্মসূচিতে বাধা দেওয়াটা তাদের জন্য নতুন কিছু না। নতুন করে আতঙ্ক সৃষ্টি করতে বোমা হামলা চালিয়েছে। কিন্তু ষড়যন্ত্র করেও আওয়ামী লীগ বিএনপির কর্মসূচি পণ্ড করতে পারেনি। নাটোরের রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।“

বিএনপির অভিযোগ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, “বিএনপির নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারাই ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগের ওপরে দোষ চাপাচ্ছে।”

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, “আমরা শুনেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। সকাল থেকেই পুলিশ বিএনপির কার্যালয়ের পাশে অবস্থান করছে।”

সর্বশেষ - আন্তর্জাতিক